আরব আমিরাতে বিনিয়োগকারীরা পূর্ণ মালিকানা পাবেন ১ জুন

আরব আমিরাত যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।
গতকাল বুধবার দেশটির সরকার ঘোষণা দিয়েছে ২০২১ সালের ১ জুন থেকে আমিরাতে বিনিয়োগকারী এবং উদ্যোক্তারা তাদের প্রতিষ্ঠানের সম্পূর্ণ মালিকানা পাবেন।

আমিরাতের অর্থমন্ত্রী তৌক এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন, সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী একটি নতুন পদক্ষেপ নেয়া হয়েছে যা আমিরাত সরকারের অর্থনীতিকে সমৃদ্ধ করার এবং ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতি তা প্রতিফলিত করে।

২০২০ সালের নভেম্বরে আমিরাত ঘোষণা করেছিল, বিদেশি বিনিয়োগকারীদের ব্যবসায় শতভাগ মালিকানা অনুমোদনের আইন কার্যকর হবে ২০২০ সালের ১ ডিসেম্বর থেকে।

Comments (0)
Add Comment