ফিলিস্তিনকে সমর্থন জানাতে গুগলকে স্বয়ং ইহুদিকর্মীদের আহ্বান

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর চলমান হামলার নিন্দা এবং ফিলিস্তিনিদের সমর্থন জানাতে গুগলকে আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটির ২৫০ ইহুদি কর্মী।

‘জিউশ ডায়াস্পোরা ইন টেক’ নামে ওই কর্মীদের একটি সংগঠন রয়েছে।
সংগঠনটি গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইকে একটি চিঠি দিয়েছে।
চিঠিতে ফিলিস্তিনিদের সহায়তার জন্য গুগল ইসরায়েলি মানবিক গোষ্ঠীগুলোকে যে সহায়তা প্রদান করে, সেগুলো তদারকি করার আহ্বান জানিয়েছেন তারা।

চিঠিতে যেসব কোম্পানি ও প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিনিদের ওপর হামলায় সহায়তা করছে, সেগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক পর্যালোচনা করার জন্য গুগলের অভিভাবক প্রতিষ্ঠান আলফাবেটকে আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Comments (0)
Add Comment