চেয়েছে বাংলাদেশও, কোন কোন দেশ পাবে মার্কিন ভ্যাকসিন?

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছে থাকা ৮ কোটি ডোজ ভ্যাকসিন বিভিন্ন দেশকে দেওয়া হবে।
এই ভ্যাকসিন বিতরণের ক্ষেত্রে ভারতকে অগ্রাধিকার দেওয়ার দাবি উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রেই।
তবে বাইডেনের বৈশ্বিক মহামারি মোকাবিলা টিমের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারত অগ্রাধিকার পেলেও কোন কোন দেশে ভ্যাকসিন পাঠানো হবে সে সম্পর্কে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

তিনি বলেন, সর্বত্রই করোনা ভ্যাকসিন সরবরাহে বিঘ্ন ঘটার কারণে আমরা সব অঞ্চলের খোঁজ নিচ্ছি।
আমরা কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।
প্রয়োজনীয়তার ভিত্তিতে এবং গুরুত্বপূর্ণ অংশীদার ও কোভ্যাক্সের সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

Comments (0)
Add Comment