নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে প্রথম বাংলাদেশি নারী সার্জেন্ট

প্রথমবারের মতো একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) সার্জেন্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই পুলিশ কর্মকর্তার নাম ফজিলাতুন নেসা।

অভিবাসী হিসেবে মাত্র ২১ বছর বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ফজিলাতুন নেসা গত ১২ মে নিয়োগপ্রাপ্ত হন।

মে মাসকে এশিয়ান /প্যাসিফিক আমেরিকান ঐতিহ্য মাস (এপিএএইচএম) হিসেবে গণ্য করা হয়। এ মাসেই নেসার এমন অর্জন, তাই এনওয়াইপিডি এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে তা উদযাপন করা হয়েছে।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে লেখা হয়েছে, ‌‘এশীয় আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপবাসীদের ঐতিহ্যের এ মাসে আমরা তার অসাধারণ অর্জনকে উদযাপন করছি।’

Comments (0)
Add Comment