ভারতীয় মিগ-২১ যুদ্ধবিমান ভূপাতিত হয়ে পাইলটের মৃত্যু

শুক্রবার (২১ মে) ভোরবেলা পাঞ্জাবের মোগার কাছে ভারতীয় বিমানবাহিনীর মিগ-২১ বিমান ভূপাতিত হয়ে মারা গেছেন বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী।

ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিমানটি নিয়ম মাফিক প্রশিক্ষণ চলাকালীনই ভেঙে পড়ে।

জানা গেছে, শুক্রবার ভোর ৫টার দিকে পাঞ্জাবের মোগের বাঘাপুরানার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামে প্রশিক্ষণ চলাকালীন কিছুক্ষণ উড়েই আচমকা ভেঙে পড়ে মিগ-২১ যুদ্ধবিমান। ঘটনাস্থলেই পাইলটের মৃত্যু হয়েছে।

বিমানবাহিনীর (IAF) পক্ষ থেকে মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছে। নিহত পাইলটের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে বিমানবাহিনী। পাশাপাশি, বিমানবাহিনী মিগ-২১ যুদ্ধবিমানের এই ভেঙে পড়া নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

সূত্র-এবিপি

Comments (0)
Add Comment