সেই পাকিস্তানি ‘চা-ওয়ালা’ ক্যাফে খুলছেন লন্ডনে

সময়ের মূল্য দিতে পারলে যেকোনো অবস্থান থেকে এগিয়ে নেওয়া যায় নিজেকে।
যার প্রকৃত উদাহরণ হিসেবে দাঁড়িয়েছেন পাকিস্তানের ২৩ বছর বয়সী ‘আরশাদ খান চা-ওয়ালা’।
তরুণ বয়সী চা বিক্রেতা মাত্র দুই বছরের মধ্যেই নিজের কর্মদক্ষতায় জায়গা করে নিয়েছেন মানুষের হৃদয়ে।
আরশাদ খান ইসলামবাদ থেকে এবার লন্ডনে ক্যাফে খুলতে যাচ্ছেন।

চা-ওয়ালা আরশাদ খানের চা বিক্রেতার চোখের জাদুতে মুগ্ধ হয়ে গত দেড় বছর আগে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যান তিনি।
আলোচনায় আসে আরশাদ খানের চা বিক্রির কৌশল।
সময় পেরিয়েছে সেই সাধারণ চা বিক্রেতা আরশাদ এখন ইসলামাবাদে ঝাঁ চকচকে রেস্তোরাঁর মালিক।

Comments (0)
Add Comment