ডেটিং অ্যাপে প্রেসিডেন্ট বাইডেনের দৃষ্টি

করোনাভাইরাসে কে বেশি সচেতন, কে কতটুকু সুরক্ষিত এবার তা বোঝা যাবে ডেটিং অ্যাপে।
শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসে করোনা নিয়ে সচেতনতা বাড়াতে ডেটিং অ্যাপগুলোর সঙ্গে পরিকল্পনার কথা জানান।

এর ফলে ডেটিংঅ্যাপ ব্যবহারকারীরা বুঝতে পারবে তারা যাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা করোনাভাইরাসের টিকা নিয়ে নিয়েছেন কি না।
কারণ ডেটিং অ্যাপগুলোতে ভ্যাকসিনেশনের স্ট্যাটাস জানান দেওয়ার সুযোগ থাকবে। ব্যাচ থেকেই বোঝা যাবে পছন্দের মানুষ ভ্যাকসিন নিয়েছেন কি না।

এরই মধ্যে ম্যাচ, টিন্ডার, বাম্বেলের মতো জনপ্রিয় অ্যাপের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত। আগামী ২৪ মে থেকে এ প্রক্রিয়ার কাজ শুরু হচ্ছে।
ডেটার্সরা তাদের প্রফাইলে ‘ভ্যাকসিনেটেড’ ব্যাচ ব্যবহার করতে পারবে।

Comments (0)
Add Comment