‘বাংলাদেশকে টিকা দিতে আন্তরিক মার্কিন যুক্তরাষ্ট্র’

বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচিতে মার্কিন যুক্তরাষ্ট্র ৮ কোটি ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন উপহার দেবে।
সেখান থেকে বাংলাদেশকেও টিকা দেয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

রোববার যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত আলোচনায় এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

এছাড়া, করোনা সামাল দিতে যুক্তরাষ্ট্রের অন্যান্য সহযোগিতার ক্ষেত্রেও বাংলাদেশকে গুরুত্ব দেয়া হচ্ছে।

 

Comments (0)
Add Comment