ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ে দেশের মাটিতে করোনাবিধি এড়াতে পুরো বিমান ভাড়া করে মাঝ-আকাশে বিয়ে করলেন এক নবদম্পতি।
করোনা মহামারির কারণে ভারতে ৫০ জনের বেশি জমায়েতের নিষেধাজ্ঞার কারণে তারা এ বুদ্ধি আঁটেন।
সোমবার (২৪ মে) এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালে (এএনআই) বিয়েটির কয়েকটি ছবি পোস্ট করেছে। তাতে দেখা গেছে, বর-কনেকে ঘিরে ভিড়ে ঠাসা বিমান। ক্যামেরাম্যানরা ছবি তুলতে ব্যস্ত। বর-কনে দুজনই খুব হাসি-খুশি। বিয়েতে ১৬১ জন আত্মীয়-পরিজন উপস্থিত ছিলেন।
স্পাইসজেটের বিমানটি নবদম্পতি রাকেশ-দক্ষিণার পরিবার দুই ঘণ্টার জন্য ভাড়া নিয়ে নেন। মাদুরাই থেকে বেঙ্গালুরু উড়ে যায় বিমানটি। আর সেই বিমানেই আত্মীয়-পরিজনদের উপস্থিতিতে তারা বিয়ে সারেন।