হামাসের সাথে যুদ্ধবিরতির পর ইসরায়েল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে তেলআবিব সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেন।

মঙ্গলবার তেলআবিব বিমানবন্দরে বিমান থেকে নামার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেনকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গবি আশকানাজির স্বাগত জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের এ অঞ্চল সফরের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন সরায়েলের পররাষ্ট্রমন্ত্রী।

সফরকালে তিনি ইসরায়েল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেন সংঘাত নিরসন ও ইসরায়েল-ফিলিস্তিনের জন্য উন্নত ভবিষ্যত গড়ে তোলার ব্যাপারে একসঙ্গে কাজ করার বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। এ ছাড়া তিনি পশ্চিমতীরের রামাল্লা এলাকা পরিদর্শন করবেন।

সূত্র: আরব নিউজ

Comments (0)
Add Comment