মহাকাশ ঘুরে আসা দুই বোতল পানীয়ের দাম ১০ লাখ ডলার!

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এক বছরের বেশি সময় কাটিয়ে আসা দুই বোতল ওয়াইন বিক্রি হতে যাচ্ছে কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলারে।
শিগগিরই বিখ্যাত ক্রিস্টি’স অকশন হাউসে এর নিলাম অনুষ্ঠিত হবে।

২০১৯ সালে মহাকাশে মোট ১২ বোতল ওয়াইন নিয়ে যাওয়া হয়েছিল।
সেখান থেকে দুটি বোতল ৪৪০ দিন পর পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে।

পৃথিবীর বাইরে গিয়ে ওয়াইনের স্বাদে কেমন পরিবর্তন এসেছে তা খুঁজতে জড়ো হয়েছিলেন একদল বিশেষজ্ঞ।
দেখা যায়, মহাকাশে এক বছরের বেশি সময় কাটিয়ে আসা ওয়াইনে ফুল ও ধোঁয়ার বাড়তি সুগন্ধসহ সম্পূর্ণ নতুন স্বাদ তৈরি হয়েছে।

Comments (0)
Add Comment