শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মঙ্গলবার ১০৩ রানের বড় ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
এই প্রথমবার শ্রীলঙ্কাকে দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজে পরাজিত করেন টাইগাররা।
দুই ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে ওয়ার্ল্ড সুপার সিরিজে পয়েন্ট তালিকায় এক নম্বরে উঠে গেল তামিমরা।
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে জয়ের সুবাদে ১০ পয়েন্ট সংগ্রহ করে তামিম-মুশফিকরা।
৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছিল চার নম্বরে।
দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ থেকে আরও ১০ পয়েন্ট সংগ্রহ করার ফলেই এক নম্বরের সিংহাসন দখল করেন তামিম বাহিনী।