ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের প্রতিশ্রুতি মার্কিন যুক্তরাষ্ট্রের

ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
জেরুজালেমে পুনরায় কনস্যুলেট জেনারেল চালুর মাধ্যমে সম্পর্ক পুনরুদ্ধার এবং সংঘাতপূর্ণ গাজার পুনর্নিমানে সহায়তার কথা জানিয়েছে ওয়াশিংটন।

পশ্চিমতীরে ফিলিস্তিনি নেতাদের সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, জেরুজালেমে যুক্তরাষ্ট্র তাদের কনস্যুলেট জেনারেল পুনরায় চালু করবে।

ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধবিরতি পর মঙ্গলবার তেল আবিব সফরে গিয়ে এমন ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
যদিও কবে কনস্যুলেটটি পুনরায় চালু হচ্ছে সে ব্যাপারে নির্দিষ্ট কোনো দিন-তারিখের কথা বলেননি তিনি।

Comments (0)
Add Comment