পুতিন-বাইডেন বৈঠক ১৬ জুন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার দীর্ঘ প্রতীক্ষিত বৈঠক আগামী ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার হোয়াইট হাউজ ও ক্রেমলিনের পক্ষ থেকে এই বৈঠকের ঘোষণা দেওয়া হয়েছে। গত জানুয়ারিতে জো বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটাই হবে দুই নেতার প্রথম বৈঠক।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পিসাকি এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের স্থিতিশীলতা আমরা নিশ্চিত করতে চাই।
আর সেই কারণে দুই নেতা গুরুত্বপূর্ণ সব ইস্যুতেই আলোচনা করবেন।’
পরে তিনি সাংবাদিকদের আরও বলেন, বাণিজ্যিক বিমান অবতরণ করিয়ে বেলারুসের এক ভিন্নমতালম্বী সাংবাদিককে আটকের বিষয়ে দেশটির সঙ্গে আলোচনার পরিকল্পনা বাইডেনের রয়েছে।
তবে এই ঘটনায় রাশিয়ার কোনও সংশ্লিষ্টতা আছে বলে তারা বিশ্বাস করেন না বলে জানান পিসাকি।

Comments (0)
Add Comment