বাংলাদেশ জাতীয় ফুটবল কাতারের পথে

বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিশ্বকাপ বাছাই পর্বের বাকি তিন ম্যাচ খেলতে কাতারের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

শুক্রবার (২৮ মে) সকাল ১১টার দিকে করোনা আক্রান্ত দুই ফুটবলার বাদে ২৩ সদস্যের দল কাতারের উদ্দেশে রওনা দেয়।

বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ দলে আছেন, শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো, রাসেল মাহমুদ লিটন, তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল ইসলাম রাফি, ইয়াসিন আরাফাত, মেহেদি হাসান, মো. ইমন, রিমন হোসাইন, হাবিবুর রহমান সোহাগ, তারিক কাজী, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, সোহেল রানা, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, মো. আব্দুল্লাহ, বিপলু আহমেদ, সুমন রেজা, মতিন মিয়া, মো. মেহেদি হাসান রয়েল ও মোহাম্মদ জুয়েল

জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে সৌদি আরব যাওয়ার কথা ছিল। তবে কোয়ারেন্টাইন জটিলতায় সৌদি আরব যাওয়া সম্ভব হয়নি বাংলাদেশের।

আগামী ৩, ৭ ও ১৫ জুন দোহায় বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ খেলবে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতার যাওয়ার আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে জাতীয় দল। এই সফরে ভালো কিছু উপহার দিতে চান হেড কোচ জেমি ডে।

Comments (0)
Add Comment