৬ ট্রিলিয়ন ডলারের বিশাল বাজেট প্রস্তাব জো বাইডেনের

নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ষিক বাজেট প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
এর পরিমাণ ধরা হয়েছে ৬ ট্রিলিয়ন বা ৬০ হাজার কোটি ডলার।
এই বাজেট পরিকল্পনায় ধণাঢ্য মার্কিন নাগরিকদের ট্যাক্সের পরিমাণ অত্যাধিক হারে বাড়বে।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

এই বাজেটে বিভিন্ন নতুন ধরনের সামাজিক কর্মসূচি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে।
এই প্রস্তাবনা এখন মার্কিন কংগ্রেসের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।
যদিও এটিকে ‘অস্বাভাবিক খরুচে’ বলে আখ্যায়িত করেছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।

Comments (0)
Add Comment