যুক্তরাজ্যে এক ডোজের করোনা ভ্যাকসিন অনুমোদন

জনসন অ্যান্ড জনসনের এক ডোজের করোনা ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।
শুক্রবার দেশটির মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) চতুর্থ ভ্যাকসিন হিসেবে এটির অনুমোদন দিয়েছে।
যুক্তরাজ্য সরকারের আশা, এক ডোজের ভ্যাকসিনটি আগামী দিনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রধানমন্ত্রী বরিস এই অনুমোদনকেও স্বাগত জানিয়েছেন।
যুক্তরাজ্যে আতঙ্ক ছড়ানো করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা পেতে দেশটির তরুণরা এই ভ্যাকসিন নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

জনসন অ্যান্ড জনসনের কাছে ভ্যাকসিনটির দুই কোটি ডোজ অর্ডার দিয়েছে যুক্তরাজ্য।

Comments (0)
Add Comment