‘১০০ ভাগ নিশ্চিত আমার ব্যাটে বল লাগেনি’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশ ৯৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে।
ব্যাট হাতে কেউ ভালো করতে পারেননি।
অধিনায়ক তামিমও নন।
যদিও সাকিব আউট হওয়ার পর তামিম-মুশফিক হাল ধরেছিলেন।
কিন্তু তামিমের আউটে সেই প্রতিরোধ ভেঙে যায়।
মাঠে সেই আউট মেনে নিতে পারেননি তামিম।
এমনকী ম্যাচ শেষেও বললেন, তিনি আউট ছিলেন না!

লঙ্কান পেসার দুশ্মন্ত্য চামিরার করা দশম ওভারের তৃতীয় বলটি তামিমের ব্যাট ছুঁয়ে উইকেটকিপারের গ্লাভসে জমা পড়ে।
ফিল্ড আম্পায়ারও আউট ঘোষণা করেন।
কিন্তু তামিম সেটা মানতে পারেননি, তিনি রিভিউ নেন।
রিভিউতে আল্ট্রা এজে দেখা যায়, বলটি তামিমের ব্যাট ছুঁয়ে কিপারের গ্লাভসে গেছে। অতএব রিভিউ ব্যর্থ। তারপরেও তামিম মানতে পারছিলেন না।
ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘খুবই হতাশার। আমি ১০০ ভাগ নিশ্চিত ছিলাম যে আমার ব্যাটে বল লাগেনি।

 

 

 

Comments (0)
Add Comment