মার্কিন আকাশে ইউএফও’র আনাগোনা, চলছে তদন্ত

মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়াগো উপকূলে নেভির জাহাজের ওপরে একঝাঁক অজানা উড়ন্ত বস্তু (ইউএফও) ঘুরছে এমনই এক চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের এক চলচ্চিত্রকার।

পেন্টাগন সূত্রে জানা জানা যায়, যুক্তরাষ্ট্রের ইউএফও ফিল্মমেকার জেরেমের সেই ভিডিও খতিয়ে দেখা যাচ্ছে।
ভিডিওটি দুই বছর আগে ধারণ করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৮ মে) টুইটারে ওই ভিডিও পোস্ট করেন জেরেমি করবেল।

৪৬ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটিতে দেখা যায়, একটি গোলাকার উড়ন্ত চাকতি সমুদ্রের ওপর দ্রুততার সঙ্গে অবস্থান করছে।
কিছুক্ষণের মধ্যে তা মিলিয়ে যায়।
ভিনগ্রহের প্রাণীদের অস্তিত্ব নাকি ভিনদেশিদের কোনো বাহন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Comments (0)
Add Comment