মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি করা করোনা প্রতিষেধক টিকার প্রথম চালান আজ রোববার আসছে না।
এই টিকা আসতে বিশেষ কারণে আরও ১০ থেকে ১২ দিন দেরি হতে পারে।
রোববার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন এ তথ্য জানান।