কাতার বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক পেলেন বাংলাদেশি শিক্ষার্থী আবু তালেব

কাতার বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশি কৃতি শিক্ষার্থী মুহাম্মদ আবু তালেব।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সমাবর্তন অনুষ্ঠানের প্রথম পর্বে তাঁকে এ সম্মাননা প্রদান করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন খালিফা বিন আবদুল আজিজ আল থানিসহ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান রাশিদ আল দিরহাম।

Comments (0)
Add Comment