এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে এলো ফাইজারের টিকা

ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ করোনার টিকা দেশে এসে পৌঁছেছে।
সোমবার রাত সোয়া ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই করোনা টিকা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

করোনা টিকা নিতে বিমানবন্দরে আসা স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক বলেন, ১ লাখ ৬২০ ডোজ টিকা এসেছে। এগুলো আমাদের ইপিআইয়ের নির্ধারিত স্টোরেজে নিয়ে রাখা হবে।

Comments (0)
Add Comment