দুই মাস বন্ধ থাকার পর কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু

প্রায় দুই মাস বন্ধ থাকার পর কক্সবাজার বিমানবন্দরে ফের কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে প্রথম ফ্লাইট অবতরণের মাধ্যমে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে হওয়া স্তব্ধতা ভেঙেছে কক্সবাজার বিমানবন্দর।
এর আগে সোমবার কক্সবাজার বিমানবন্দরে বিমান ওঠা-নামার অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সব ধরনের স্বাস্থ্য সতর্কতা মেনে ফ্লাইট পরিচালনার নির্দেশ দেয় বেবিচক।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক আল আমিন ফারুক জানান, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে আবারো শুরু হয়েছে কক্সবাজার বিমানবন্দরে বিমান চলাচল।
সকাল সাড়ে ৯টায় ইউএস-বাংলা ও নভোএয়ারের দুইটি ফ্লাইট ঢাকা থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের পথে আকাশে উড়ার কথা থাকলেও সাড়ে ১০টার দিকে বিমান দুটি ঢাকার রানওয়ে ছেড়েছে।
সোয়া ১১টার দিকে বিমানগুলো কক্সবাজার অবতরণ করে।
এর মাধ্যমে আবারো কর্মচাঞ্চল্য ফিরে আসলো কক্সবাজারে।

Comments (0)
Add Comment