এফএএর সঙ্গে কাজ করছে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং

মার্কিন ফেডারেল এভিয়েশন প্রশাসনের (এফএএ) বাধায় ফের বোয়িংয়ের ড্রিমলাইনার ৭৮৭ উড়োজাহাজের সরবরাহ বন্ধ হয়ে গেছে।
সরবরাহ বন্ধে যেসব প্রশ্নের সৃষ্টি হয়েছে, সেগুলো সমাধানে এফএএর সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।

নতুন উড়োজাহাজ বাজারে ছাড়ার ক্ষেত্রে পরিদর্শনের যে নিয়ম, সেটির কারণেই বন্ধ করে দেয়া হয়েছে এ সরবরাহ।
এর আগে উৎপাদনগত সমস্যার কারণে আরো একবার এ উড়োজাহাজ সরবরাহ বন্ধ করে দেয়া হয়।
পাঁচ মাসের নিষেধাজ্ঞা শেষে এফএএর অনুমতি সাপেক্ষে চওড়া আকৃতির ড্রিমলাইনার সরবরাহ শুরু করে বোয়িং।

এক বিবৃতিতে বোয়িং কর্তৃপক্ষ জানায়, বোয়িংয়ের পরিদর্শন-সংক্রান্ত যে পদ্ধতি রয়েছে, সেটা মার্কিন ফেডারেল এভিয়েশন প্রশাসনের সুরক্ষা বিধি মেনেই পরিচালিত হচ্ছে।
সেটা পুরোপুরি জানার জন্যই এফএএর অতিরিক্ত কিছু তথ্যের প্রয়োজন। বিষয়টি নিয়ে কাজ চলছে।

Comments (0)
Add Comment