বিবিসির এক সংবাদ উপস্থাপকের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সেটিতে দেখা যায়, ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সাংবাদিক শন লে ব্লেজার ও টাইয়ের সঙ্গে হাফপ্যান্ট পরিধান করে সংবাদ উপস্থাপন করছেন।
ডেইলি মেইল জানিয়েছে, ক্যামেরার সামনে করোনা পরিস্থিতিতে ভ্রমণ বিধিনিষেধ নিয়ে সংবাদ উপস্থাপন করছিলেন বিবিসির সাংবাদিক শন লে।
এ সময় সেকেন্ডের জন্য পেছনের একটি ক্যামেরায় দেখা যায়, তার পরনে হাফপ্যান্ট এবং গ্রীষ্মের জুতা।
মেস্সিমো পিনি নামের এক টুইটার ব্যবহারকারী ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘বিবিসির সাংবাদিক শন লে হাফপ্যান্ট পরে কী নিজের কুলনেস প্রকাশ করছেন?’