বেয়াড়া বিমানযাত্রীর অদ্ভুত কাণ্ড!

মার্কিন যুক্তরাষ্ট্রে ডেল্টা এয়ারের ফ্লাইটটি যাচ্ছিল লস অ্যাঞ্জেলস থেকে ন্যাশভিল।
উড়োজাহাজটি মধ্য আকাশে থাকাকালে এক যাত্রী হঠাৎ তার আসন ছেড়ে উঠে দাঁড়ায়। দৌড়ে গিয়ে সে ককপিটের দরজায় অনবরত ধাক্কাতে শুরু করে।
এ সময়ে অশান্ত এ যাত্রী জোরে জোরে চিৎকার করে বিমান থামাতে বলে।

এক পর্যায়ে তার সহযাত্রী ও বিমান ক্রুরা তাকে শান্ত করতে সক্ষম হয়।
এ অবস্থায় বিমানটি নিউ মেক্সিকোর আলবুকার্কিতে জরুরি অবতরণে বাধ্য হয়।
সেখানে ওই যাত্রীকে বিমান থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আনা হয়।
প্রত্যক্ষদর্শীরা এ খবর জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন যাত্রী বলেছেন, মনে হলো বিনা উস্কানিতে ওই যাত্রী আসন ছেড়ে উঠে দাঁড়ায় এবং পাইলটের কেবিনের দিকে ছুটতে থাকে।
সেখানে গিয়ে ককপিটের দরোজায় আঘাত করতে শুরু করে।

Comments (0)
Add Comment