বাহরাইনে করোনাভাইরাসে মে মাসে মারা গেছেন ৩২ বাংলাদেশি

করোনা রূপ বদলে বিশ্বজুড়ে একের পর এক তাণ্ডব চালিয়ে যাচ্ছে।
বাহরাইনেও এর ব্যতিক্রম নয়। দেশটিতে মহামারিতে নতুন আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।
সেই সঙ্গে বাড়ছে দৈনিক মৃত্যুও।

মোট ১৮ লাখ জনসংখ্যার ছোট্ট এই দ্বীপরাষ্ট্রে শুরু থেকে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৫১ হাজার ৭৮ জন।
মারা গেছেন এক হাজার ১১৯ জন। এর মধ্যে বাংলাদেশির সংখ্যা ৭৮ জন।
শুধু মে মাসেই করোনায় আক্রান্ত হয়ে মারা যান ৩২ বাংলাদেশি।

উল্লেখ্য, দেশটিতে প্রায় দুই লাখ বাংলাদেশি বসবাস করেন।

Comments (0)
Add Comment