উড়ন্ত ফ্লাইটে প্রবল ঝাঁকুনি, ভিস্তারার ৪ যাত্রী আহত

কলকাতায় অবতরণের আগে সোমবার মাঝ আকাশে বড়সড় ঝাঁকুনির কবলে পড়ে ভিস্তারার বোয়িং ইউকে৭৭৫ উড়োজাহাজ।
এদিন বিকেলে মুম্বাই থেকে কলকাতায় অবতরণের কিছুক্ষণ আগে মাঝ আকাশে এ ঝাঁকুনিতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

এক বিবৃতিতে বিমান সংস্থার তরফে জানানো হয়, কলকাতা বিমানবন্দরে অবতরণের ১৫ মিনিট আগে বায়ুচাপের তারতম্যের জন্য ব্যাপক ঝাঁকুনির মুখে পড়ে বোয়িং ৭৩৭ প্লেনটি। এতে গুরুতর আহত হওয়ায় চারজন যাত্রীকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিমানবন্দরে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।

Comments (0)
Add Comment