পর্তুগালে ১৪ জুন থেকে শিথিল হচ্ছে করোনা বিধিনিষেধ

করোনাভাইরাসের কারণে যেখানে ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশগুলো জনগণের চলাচল এবং ভ্রমণে কড়াকড়ি আরোপ করছে, তখনই আরেক দফা বিধিনিষেধ শিথিল করছে পর্তুগাল।

বুধবার জুন পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা মন্ত্রিসভার বৈঠক শেষে নাগরিকদের উদ্দেশে দেওয়া ভাষণে এর বিস্তারিত তথ্য তুলে ধরেন।

পর্তুগালে তুলে নেওয়া হচ্ছে প্রায় ৯০ শতাংশ বিধিনিষেধ।
প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তার ঘোষণা অনুযায়ী দুই ধাপে জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে।
প্রথম ধাপে ১৪ জুন থেকে টেলি ওয়ার্ক শিথিল করা হয়েছে।
ওইদিন থেকে রেস্টুরেন্টের ভেতরে একই টেবিলে ছয়জন ও বাইরে ১০ জন বসতে পারবেন। মালিকরা রেস্টুরেন্টগুলো রাত ১টা পর্যন্ত খোলা রাখতে পারবেন, কিন্তু খাবারের অর্ডার নিতে পারবেন রাত সাড়ে ১২টা পর্যন্ত।

Comments (0)
Add Comment