ফ্রান্সেরর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর গালে থাপ্পড় বসিয়ে দিয়েছেন এক ব্যক্তি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, তিনি একটি বেড়ার দিকে হেঁটে যাচ্ছিলেন।
তখন এক ব্যক্তির হাত স্পর্শ করেন ফরাসি প্রেসিডেন্ট।
ওই ব্যক্তিই তার মুখে থাপ্পড় বসিয়ে দেন। পরে কর্মকর্তারা এসে তাকে সরিয়ে নিয়ে গেছে।
এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
প্রেসিডেন্ট ম্যাঁক্রোকে যখন থাপ্পড় দেওয়া হচ্ছিল, তখন ‘ম্যাঁক্রোবাদ নিপাত যাক’ বলে স্লোগান দেওয়া হচ্ছিল।
রাজনীতিবিদেরা এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
দেশটির কট্টর-বামপন্থী নেতা জিন-লুস মেলেনকন এক টুইট বার্তায় বলে’ছেন, থাপ্পড়ের এই ঘটনায় তিনি প্রেসিডে’ন্টের প্রতি সংহতি প্রকাশ করছেন।