নতুন করে ফের আলোচনায় ব্রিটিশ প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল।
তাদের সদ্য জন্ম নেয়া দ্বিতীয় সন্তান লিলিকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সন্তানের নাম রাখতে রানি দ্বিতীয় এলিজাবেথের অনুমতি নেননি হ্যারি-মেগান।
রাজপরিবারের সঙ্গে পরামর্শ করেই নাম রাখা হয়েছে বলে দাবি করেছে এই দম্পতির মুখপাত্র।
বিতর্ক যেন পিছু ছাড়ছে না যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি ও তার সহধর্মিণী মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের।
বিয়ে থেকে শুরু করে একের পর এক বিতর্কে জড়াচ্ছেন এই দম্পতি।
রাজপরিবার থেকে চলে যাওয়ার পর মার্কিন মুলুকে গিয়েও রেহায় মিলছে না তাদের।