করোনা ভ্যাকসিন পাওয়ার জন্য হাহাকার করছে উন্নয়নশীল দেশগুলো।
কিন্তু চলতি মাসেই মেয়াদোত্তীর্ণ হতে যাচ্ছে জনসন অ্যান্ড জনসনের কয়েক লাখ ডোজ টিকা।
এ টিকা গুলো কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে মোটামুটি চিন্তার ভাজ পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ ও ফেডারেল সরকারের কপালে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে জানা যায়, এই গ্রীষ্মেই মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে ফাইজারের এবং মডার্নার কিছু ভ্যাকসিন।
এদের মধ্যে সবচেয়ে বেশি মজুদ আছে জনসন অ্যান্ড জনসনের টিকা।
মডার্নার টিকা সাধারণত উৎপাদনের পর ছয় মাস পর্যন্ত হিমায়িত অবস্থায় রাখা সম্ভব।
এ দিকে ফাইজারের টিকার মেয়াদ থাকে মাত্র পাঁচ মাস।