‘যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক তলানিতে ঠেকেছে’

সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এই সম্পর্ক উন্নয়নে উভয় দেশকেই মনোযোগী হওয়া উচিত মনে করেন তিনি।
শুক্রবার সংবাদমাধ্যম এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন পুতিন।

আগামী ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভায় প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন দুই ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট জো বাইডেন ও ভ্লাদিমির পুতিন।
তার আগেই কথার লড়াই শুরু হয়েছে তাদের মধ্যে।

জি৭ বৈঠক, ন্যাটো সম্মেলন ও ইউরোপের মিত্রদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ৭ দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে ব্রিটেনে আছেন জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর।

Comments (0)
Add Comment