ইংল্যান্ডে লকডাউন আরও এক মাস বাড়তে পারে

করোনা সংক্রমণ এড়াতে ইংল্যান্ডে চলমান লকডাউনের মেয়াদ আরও এক মাস বাড়তে পারে।
এর আগে, চলমান লকডাউন আগামী ২১ জুন তুলে নেয়ার পরিকল্পনা ছিল।
ঘোষিত এই তারিখের পর থেকে সামাজিক মেলামেশায় আরোপিত বিধিনিষেধ উঠে যাওয়ার আশা ছিল ব্রিটিশ নাগরিকদের।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সম্প্রতি করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এবং ডেল্টা ভ্যারিয়েন্টের দ্রুত সংক্রমণ হার নতুন করে ভাবাচ্ছে ব্রিটিশ প্রশাসনকে।
সে কারণেই লকডাউনের মেয়াদ বাড়ানোর চিন্তা করছে তারা।

Comments (0)
Add Comment