উত্তর মেসিডোনিয়ায় ২০ বাংলাদেশি আটক

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ উত্তর মেসিডোনিয়ায় শনিবার ২০ বাংলাদেশি অভিবাসন-প্রত্যাশীকে আটক করা হয়েছে।
দেশটির স্থানীয় পুলিশ প্রশাসনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

স্থানীয় পুলিশ প্রশাসনের বিবৃতি অনুযায়ী, শনিবার নিয়মিত টহলের সময় একটি ভ্যান থেকে তাদের আটক করা হয়।
সার্বিয়ার সঙ্গে দেশটির সীমান্তের কাছাকাছি একটি মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
এদের মধ্যে নয়জনের বয়স আঠারো বছরের নিচে।
তাদেরকে বহন করা ভ্যানের ড্রাইভার ছিলেন একজন উত্তর মেসিডোনিয়ান যার বয়স অনুমানিক ৪৪ বছর। বর্তমানে তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

Comments (0)
Add Comment