ন্যাটো বাহিনীকে বাড়াবাড়ি বন্ধ করতে বলল চীনারা

চীনের শান্তিপূর্ণ উন্নয়নকে কলঙ্কিত করতে চাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। ‘চীনা হুমকি তত্ত্ব’ নিয়ে বাড়াবাড়ি বন্ধ করতে মঙ্গলবার ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নে চীনা মিশন।
ন্যাটো বলছে, পারমাণবিক অস্ত্রাগার সম্প্রসারণসহ চীনা পদক্ষেপ নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে হুমকিতে ফেলে দিয়েছে।
এই প্রথমবারের মতো চীনকে নিজের এজেন্ডার কেন্দ্রবিন্দুতে রেখেছে ন্যাটো।
জবাবে চীন জানিয়েছে, আমাদের প্রতিরক্ষা নীতি ‘স্বাভাবিক প্রতিরক্ষামূলক’। আলোচনাকে এগিয়ে নিতে ন্যাটোকে আরও সক্রিয় হতে আহ্বান জানিয়েছে চীন।
মঙ্গলবার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নে চীনা মিশন বলছে, প্রতিরক্ষা ও সামরিক আধুনিকায়ন চাওয়া ন্যায়সঙ্গত, যৌক্তিক ও স্বচ্ছ।
চীনের উন্নয়নকে যৌক্তিকভাবেই দেখা উচিত ন্যাটোর।
চীনের বৈধ অধিকার ও স্বার্থকে জোটের রাজনীতিতে অজুহাত হিসেবে ব্যবহার করে সংঘাত ও ভূরাজনৈতিক প্রতিযোগিতা বাড়ানো বন্ধ করতে আহ্বান জানানো হয়েছে।

Comments (0)
Add Comment