মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে আবারও তৎপর হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, অভিবাসী প্রত্যাশিদের ঠেকাতে আগামী ৩০ জুন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত পরিদর্শনে যাবেন তিনি।
ডোনাল্ড ট্রাম্পের দাবি, প্রেসিডেন্ট জো বাইডেনের মানবিক আচরণের কারণে মেক্সিকো থেকে দল বেধে মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে।
এর আগে ট্রাম্পকে সীমান্ত পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছিলেন টেক্সাস অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট। বুধবার নিজ দলের গভর্নর অ্যাবটের সঙ্গে সীমান্ত পরিদর্শনের আমন্ত্রণে সাড়া দিয়েছেন ট্রাম্প।
টেক্সাস সীমান্ত দিয়েই সবচেয়ে বেশি মানুষ মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত বলা হয় টেক্সাস সীমান্তকে।
এক বিবৃতিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সীমান্তকে নিরাপদ রাখতে বাইডেন প্রশাসন মোটেই আন্তরিক নয়।
ফলে এখন ইতিহাসের সবচেয়ে বড় সীমান্ত সঙ্কটে পড়েছে যুক্তরাষ্ট্র।