কোক-বিয়ারের বোতল সরানোয় শাস্তি পাবেন রোনালদো-পগবা?

ইউরো কাপের শুরুটা মোটেও ভালো হয়নি কোকাকোলা ও হেইনেকেন কোম্পানির। কীভাবেই বা হবে?
কোটি কোটি টাকা খরচ করে স্পন্সরশিপ নেয়ার পর তাদের পণ্য ব্যবহারে নিরুৎসাহিত করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, পল পগবারা।

প্রথমে সংবাদ সম্মেলন থেকে কোকের বোতল সরিয়ে দিয়েছেন রোনালদো।
তার দেখাদেখি সামনে থাকা হেইনেকেন বিয়ারের বোতল নিচে নামিয়ে রেখেছেন পগবা। রোনালদোর ঘটনায় শেয়ার বাজারে ৪০০ কোটি ডলার তথা ৩৪ হাজার কোটি টাকা খুইয়েছে কোকাকোলা।
পগবার ঘটনার প্রভাব জানা যায়নি এখনও।

স্পন্সর কোম্পানি হিসেবে এ দুই ব্র্যান্ডেরই যে বড় ক্ষতি হয়েছে, তা বলে দেয়াই যায়। ইউরোর আয়োজক উয়েফার সঙ্গে কোকাকোলা ও হেইনেকেন কোম্পানির যে চুক্তি, তা ভঙ্গ করেছেন রোনালদো ও পগবা।
কিন্তু এ ঘটনায় তাদের কোনো শাস্তি পেতে হবে না বলেই ধারণা করা হচ্ছে।

Comments (0)
Add Comment