‘সরকার কর্তৃত্ববাদী শাসন কায়েম করে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘ভিন্ন মত ও পথের রাজনীতি, সরকারবিরোধী আন্দোলন তো বটেই, শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানও সরকার নিষ্ঠুর কায়দায় দমন করছে।
আজ সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে ময়মনসিংহের শম্ভুগঞ্জে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আলোচনা সভায় পুলিশ নির্বিচারে লাটিচার্জ, গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।’