অনলাইনে ফাঁস হওয়া নক এয়ার-এর সেই পাইলট এবং তার তিনজন বন্ধুর একটি গ্রুপ চ্যাটের ছবিতে এই মজা করার বিষয়টি দেখা যায়। প্লেনটির যাত্রী ছিলেন প্রাক্তন থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা, জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর। থাই বিমান পরিবহণ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পাতি সারাসিন একটি সামাজিক মাধ্যমে তাদের সেই পাইলটের আচরণকে ‘অগ্রহনযোগ্য’ অ্যাখ্যা দিয়ে তার হয়ে ক্ষমা চান। পরিচয় অপ্রকাশিত ওই পাইলট থাইল্যান্ডের প্র্যায়ে শহরে ইংলাকের প্লেনের দিকে হেঁটে আসার একটি ছবি তোলার পর ঘটনাটি ঘটে।
নিউজ.কম-এর অস্ট্রেলিয় সাইটের এর ভাষ্যমতে, পাইলট ছবিটিতে “প্লেনে একটি শিকার রয়েছে’” বলে মন্তব্য করেন। তার এই মন্তব্যের জবাবে তার বন্ধুরা লেখেন “ওহ, ওটাকে ধরে ফেলো” এবং “দয়া করে সিএফআইটি কর”। সারাসিন জানান, এই মন্তব্য করা হয় বিমান ছেড়ে যাওয়ার ১২ মিনিট আগে। এটা এখনও জানা যায়নি যে, পাইলটের বন্ধুরাও পাইলট কিনা।
‘সিএফআইটি’ একটি বিশেষ শব্দ, যা সাধারণত প্লেনচালনা সংক্রান্ত কর্মীদের মধ্যে ব্যবহৃত হয়, যার অর্থ নিয়ন্ত্রিত প্লেন দূর্ঘটনা।
সারাসিন ইংলাকের কাছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চান। তিনি যোগ করেন, “প্রতিষ্ঠানটি নিশ্চিত করছে যে আমরা সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে কাজ করি এবং প্রত্যেকটা যাত্রীকে বৈষম্যহীনভাবে সেবা প্রদান করি।”
ইংলাক সিনাওয়াত্রা পরবর্তীতে এয়ারলাইন্স প্রতিষ্ঠানটির ক্ষমা গ্রহণ করে জবাব দেন। তবে, পাইলটের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা, তা এখনও জানা যায়নি।