শুক্রবার সকালে বিমানের ভেতর একটি শিশুর জন্মের পর লন্ডনের হিটথ্রো বিমান বন্দরে বিমানটি জরুরি ভিত্তিতে অবতরণ করতে বাধ্য হয়।
৩০ হাজার ফুট উচ্চতায় বোয়িং ৭৭৭ বিমানে শিশুটির জন্ম হয়। বিমানটি জেদ্দা থেকে উড্ডয়ন করেছিল। নিউইয়র্কের জেএফকে বন্দরে বিমানটির অবতরণের কথা ছিল।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের এয়ার হোস্টেসদের সহায়তায় এক সৌদি নারী একটি অপরিণত মেয়ে শিশুর জন্ম দিয়েছেন। তবে মা ও শিশু দু’জনেই এখন সুস্থ আছে।