অ্যাপল ডেইলি বন্ধ হওয়াকে দুঃখের দিন বললেন জো বাইডেন

হংকংয়ের গণতন্ত্রপন্থী পত্রিকা অ্যাপল ডেইলি বন্ধ হয়ে গেছে।
এ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য দুঃখের দিন বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার একথা জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পত্রিকাটির শেষ সংস্করণ ছাপা হয়।
এরপরেই ওই মন্তব্য করেন বাইডেন। তিনি বলেন, ‘হংকংয়ের গণমাধ্যমের স্বাধীনতার অধিকার রয়েছে।
বেইজিং হংকংয়ের স্বায়ত্তশাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়াগুলোকে আক্রমণ করছে। হংকং এবং বিশ্বজুড়ে মিডিয়া স্বাধীনতার জন্য এটি দুঃখের দিন।’

Comments (0)
Add Comment