করোনাকে সঙ্গে নিয়েই বেঁচে থাকা শিখতে হবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ফের কাবু হয়ে পড়া ব্রিটেনে দীর্ঘ লকডাউনের পর পুরোদমে আনলকের আগে দেশবাসীর উদ্দেশে এমন বার্তাই দিলেন এই ব্রিটিশ প্রধানমন্ত্রী।
লকডাউন তুলে নেয়ার বিষয়ে সোমবারই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটির। আগামী ১৯ জুলাই থেকে পুরোপুরি আনলকের পথে হাঁটতে পারে ব্রিটেন।
এর আগে ২১ জুন থেকে ব্রিটেন আনলক হওয়ার কথা ছিল।
কিন্তু নতুন করে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় তা সম্ভব হয়নি। বরং আরও কয়েকদিন কঠোর বিধিনিষেধ জারি রাখা হয়েছে।
পরিসংখ্যান বলছে, ব্রিটেনে সম্প্রতি নতুন করে করোনায় আক্রান্তদের বেশিরভাগের শরীরেই মিলেছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট।