দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল ফের বন্ধ

করোনা সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি পরিস্থিতিতে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আগামী বৃহস্পতিবারের প্রথম প্রহর থেকে ১৪ জুলাই পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

সোমবার বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স মেম্বার গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুরোধে সরকার গত ১ থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন জারি করেছিল।
পরিস্থিতির উন্নতি না হওয়ায় আগামী ১৪ জুলাই পর্যন্ত তা বাড়ানো হয়েছে।
এ বিষয়ে আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রথম দফার এ কঠোর লকডাউনে কেবল বিদেশগামীদের জন্য সীমিত সংখ্যক অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক।

Comments (0)
Add Comment