উড্ডয়নের ঠিক আগমুহূর্তে বিমানে ত্রুটি দেখা দেওয়ায় আবুধাবিতে ১২০ বাংলাদেশি বিমান যাত্রী আটকা পড়েছেন।
আবুধাবি থেকে ১২০ যাত্রীকে আনতে রোববার রাত ১১টার দিকে বিমানের বোয়িং ৭৩৭ মডেলের একটি উড়োজাহাজ ঢাকা ত্যাগ করে।
সোমবার সকাল ১০টার দিকে বিমানের ওই ফ্লাইটটি রাজধানী ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
কিন্তু উড্ডয়নের আগে বিমানের ফ্লাইট কন্ট্রোল ডিভাইস নষ্ট হয়ে যায়।
দুই ঘণ্টা চেষ্টা করেও ঠিক করতে না পারায় ফ্লাইটটি গ্রাউন্ডেড ঘোষণা করা হয়।
এতে ভোগান্তিতে পড়েন বিমানে থাকা নারী ও শিশুসহ অন্য যাত্রীরা।
সঙ্গে খাবার না থাকায় অবর্ণনীয় কষ্ট করতে হয় তাদের।
পর তাদের একটি হোটেলে নিয়ে রাখা হয়।
তার পর সেটি মেরামতের পর ঢাকার উদ্দেশে রওনা দেবে।
তবে ফ্লাইটটি ঠিক কখন আবুধাবি থেকে রওনা দেবে তা নিশ্চিত নয়।
কখন তারা ফিরবেন, সেই অপেক্ষায় প্রহর গুনছেন আত্মীয়রা।