ঈদে করোনা সংক্রমণ বৃদ্ধি রোধে সাবধানতা অবলম্বন করতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আসন্ন ঈদুল আজহার সময় করোনা সংক্রমণ বৃদ্ধি রোধে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মঙ্গলবার মেহেরপুর জেলার বিভিন্ন উপকারভোগী/সংস্কৃতিসেবীদের মধ্যে চেক, অনুদান, হুইল চেয়ার ও হিয়ারিং এইড বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে কোভিড-১৯ এর সংক্রমণ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এ সংক্রমণ যেন আর বৃদ্ধি না পায় সেজন্য জনগণকে আরও সতর্ক থাকতে হবে। আসন্ন ঈদে এ সংক্রমণ বৃদ্ধি রোধে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে।’

Comments (0)
Add Comment