নিষেধাজ্ঞা থেকে ফেরার পরে যেন খেই হারিয়ে ফেলেছিলেন সাকিব। ঠিকমতো অলরাউন্ডিং পারফরমেন্স করতে পারছিলেন না।
আর এতেই হতাশ হয়ে পড়েন তার ভক্তরা।
কেউ কেউ তো সাকিবের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলেন।
তবে এবারের চলমান জিম্বাবুয়ে সিরিজে সাকিব আল হাসান নিজের জাত চেনালেন আরেকবার।
এদিন জিম্বাবুয়ের বিপক্ষে চাপের মুখে অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলেন তিনি।
এদিন সাকিবের হয়ে শুধু তার ব্যাটই কথা বলেনি, বলেছেন তার সতীর্থ মুশফিকুর রহিম।
ম্যাচ জেতার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব ও বাংলাদেশ দলের প্রশংসা করে একটি স্ট্যাটাসও দিয়েছেন।
সেখানেই সাকিবের সমালোচনাকারীদের নিয়েও একটা প্রশ্ন করেছেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সিরিজ জয়ের জন্য অভিনন্দন আমার ছেলেদের। ফর্ম সাময়িক, জাতটা স্থায়ী।
আমি বুঝি না, কয়েক ইনিংস ব্যর্থ হলেই লোকে সাকিবের বিরুদ্ধে কথা বলার সাহস দেখায় কীভাবে?
সে একজন কিংবদন্তি এবং চিরদিনই বাংলাদেশের জন্য কিংবদন্তি হয়ে থাকবে।
ওয়েল ডান সাকিব, মাই বয়!