‘সমস্যা টেকনিক্যাল নয় মানসিক ছিল বেশি’

তার ব্যাট কথা বলেনি। রান খরায় ভুগেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
বিশ্বকাপের মত ক্রিকেটের সবচেয়ে বড় আসরে যার ব্যাট শাসন করেছে সব বাঘা বাঘা বোলারকে, সেই সাকিব আল হাসান নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে যেন রান করতেই ভুলে গিয়েছিলেন।
ঢাকা লিগ আর জাতীয় দল কোথাও রান পাচ্ছিলেন না।
অবশেষে আজ দলের প্রয়োজনে জ্বলে উঠলো সাকিবের ব্যাট।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে ১৮ জুলাই সাকিবের লড়াকু ৯৬ রানের ইনিংসের ওপর ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ।
ভক্ত-সমর্থক সবার কৌতুহলি প্রশ্ন, ব্যাটসম্যান সাকিব ফর্মে ফিরতে কী কী করেছেন? এই বড় ইনিংস খেলে দল জেতাতে নিশ্চয়ই অনেক পরিশ্রম করেছেন?

রোববার রাতে খেলা শেষে সাকিব নিজেই দিয়েছেন তার জবাব।
সাকিবের কথা, ‘পরিশ্রম তো করতেই হয়, তবে মাইন্ডসেটটাও অনেক বেশি গুরুত্বপূর্ন । আমার মনে হয় আমি অনেক বেশি চিন্তা করছিলাম, যা এই ম্যাচের আগে পরিবর্তন করেছি।
কিছু জিনিস এই ম্যাচের আগে আমাকে মনোযোগ ধরে রাখতে সহায়তা করেছে।
চেষ্টা করব এই মনোযোগ যেন ধরে রাখতে পারি।’

Comments (0)
Add Comment