‘ভ্যাকসিন নিয়ে সবাই বাহুবলী হয়ে যান’

করোনা ভ্যাকসিন নিয়ে সবাইকে বাহুবলী হয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার সংসদের বাদল অধিবেশনের আগে তিনি এ কথা বলেন।

নরেন্দ্র মোদী বলেন, হাতে অর্থাৎ বাহুতে দেওয়া হয় ভ্যাকসিন।
তাই যারা ভ্যাকসিন নেন তারা বাহুবলী হয়ে যান।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দেশের ৪০ কোটি মানুষ ইতিমধ্যেই বাহুবলী হয়ে গেছেন।

বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছে করোনা মহামারি।
এটাই এখন সবচেয়ে উদ্বেগের কারণ।
তাই সংসদ অধিবেশন উপযোগী বিষয়েই আলোচনা হবে বলে আশা রাখছি।

Comments (0)
Add Comment