বিজেপিকে ভারতবর্ষ থেকে হঠানোর শপথ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, যতদিন বিজেপিকে ভারতবর্ষ থেকে আমরা বিতাড়িত না করতে পারি, ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে।
বুথে খেলা হবে, সমস্ত জায়গায় খেলা হবে।
স্থানীয় সময় বুধবার তৃণমূলের শহীদ দিবস পালনকে কেন্দ্র করে এক ভার্চুয়াল সভায় মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন।
এই দিবসের অনুষ্ঠান থেকে দলের কর্মীদের জন্য বছরের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়।